১.
নিভৃতচারী তুমি ছিলে যখন
অবেলায় আমার স্বপ্ন
তখন শুধূ ভাবতাম
কতোটা পথ আমি
হেঁটে হেঁটে হয়েছি পার
ভিক্ষুকের মতো
ভাবতাম আমার এ শুন্য হাতে
আমি কি দেবো তোমায়
আজো তাই ভাবি কি দেবো তোমায়
আর কিছু না হোক
আমি জানি আমি পারি
দিতে তোমাকে জমিয়ে রাখা
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা...
২.
অধরা নীল আকাশে যখন রয়ে যাবে তুমি
কিছু স্বপ্ন এসে দিয়ে যাবে তোমাকে
একগুচ্ছ মেঘের ফুল
বলতে একটি অথবা দু'টি কথা
কিছু গান অথবা কবিতার দু'টি লাইন
দিতে তোমাকে অর্থহীন কিছু ভালোবাসা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন