রক্তাত্ত প্রহর, রক্তাত্ত সময়
রক্ত ঝড়া ছিল প্রতিটি দিন
রক্তের মাঝে, রক্ত সাগড়ে
রক্ত ঝরিয়ে আমি সঙ্গীহীন,
কখনো আলোতে, কখনো আঁধারে
ছিলো সে তো রক্তের চিৎকার
কখনো অস্ফুটে, কখনো সজোরে
রক্তের মাঝে ছিল হাহাকার,
আঁধার পেরিয়ে, অশ্রু ঝরিয়ে
ঘুঁচেছে অবশেষে যত হীনতা
মুক্ত বাতাসে, সুপ্ত সুবাসে
মেলেছে ডানা আজ রক্তের স্বাধীনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন