তুমি রাগ প্রকাশে
হয়ে যাও মেঘ
ঝড়ো হাওয়ার বৃষ্টিতে
জাগিয়ে তোল আবেগ,
তুমি স্বপ্ন দেখাতে
বয়ে চলো অবিরাম
সামনে নত তোমার
শহর অথবা গ্রাম,
তুমি শুন্য হলে
ভূমি ফেটে চৌচির
মায়াবী ছোঁয়ায় তোমার
আকাশে রাঙ্গা আবীর,
তুমি স্রোতস্বিনী হলে
আমি গড়ি বাঁধ
নিঃস্বার্থে ছুটে আসা
তুমি, আমার জলপরী।