শনিবার, ৩০ অক্টোবর, ২০১০

শ্বাপদের সরকার


রাত্রি জাগার পালায়
নেমে এল সন্ধ্যা
সেই সাথে সময়টা
হয়ে গেল বন্ধ্যা,

বদ্ধ দুয়ার পাড়ে
শুনি অস্ফুট চিৎকার
মাঝে শুনি কখনো
দীর্ঘশ্বাস আর হাহাকার,

রাত জুড়ে যন্ত্রনায়
গড়েছে যে আকার
জন্ম নিয়েছে দেখ
ঘরে শ্বাপদের সরকার।

সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

চিৎকার...

চিৎকারে আমি ভাঙ্গবো
চিৎকারে আমি গড়বো
চিৎকারে রাজ্যে আমি
চিৎকারে চিতায় জ্বলবো,

চিৎকারে ভাসবো গগনে (আমি)
চিৎকারে রবো মর্ত্যে
চিৎকারে পথ গড়বো (আমি)
চিৎকার করার শর্তে,

চিৎকারে হবো চৌচির
চিৎকারে রব স্থির
চিৎকারে হবে নির্ধারিত 
চিৎকারে আমার পরিধির।

স্বপ্ন ঘোরে...

বসন্তের পর বসন্ত
হাঁটছি এই পথে
শুধু তোমায় ভালোবাসবো বলে,

তাকিয়ে থেকেছি
মুক্ত ঐ আকাশের দিকে
তোমার চোখের গভীরতা খুঁজতে,

সূর্যের অত্যুজ্জল আলোয়
দেখেছি তোমার সেই
চিরচেনা মুক্তঝরা হাসি,

খুঁজতে খুঁজতে গিয়েছি
আমি বহুদূরের পথ হেঁটে হেঁটে
ফিরে এসেছি হতাশা নিয়ে ব্যর্থ মনোরথে,

কোথায় সেই তুমি
কেন আছো এখনো আমার স্বপ্ন ঘোরে
যা আমি দেখি, দেখতে পাই প্রতিবার এই দুচোখ বন্ধ করে।

ভালোবাসা ও তুমি (দ্বিধান্বিত ভালোবাসা)

আজ সকালের সূর্য আমি দেখিনি
কারন তা ছিলো কুয়াশা ঢাকা
প্রতিদিনের মতো দেখিনি তোমার মায়াভরা মুখ
বলা হয়নি তোমাকে ভালোবাসি,

অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে চারিদিক
জাগ্রত আমি তবুও যেন ঘুমিয়ে
ভাবছি বলবো কি বলবো না,
হতে পারে সেটা ভালোবাসার কথা অথবা ভালোলাগার
হতে পারে ঘৃনার
কিন্তু কেন এই স্থবিরতা
কেন এই থমকে থাকা
কেন নিশ্চুপ হয়ে আছি আমি
কেন বলছি না ভালোবাসি,
ভেবেই চলেছি প্রতিটি মুহূর্ত
সময়গুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে
এখনো,
ভাবছি বলবো কি বলবো না?

অন্ধকার আকাশ অন্ধকার চুর্তপাশ
একমাত্র আলোকিত তুমি
আমি সেই আলোতে আলোকিত হতে চাই
আমি ভালোবাসতে চাই...
আমি ভালোবাসতে চাই...

আলোকিত তোমার আলোতে
বলে দিলাম---
ভালোবাসি---
ভালোবাসি আমি তোমাকেই
আমার প্রতি মুহুর্তের চাওয়াতেই...

ভালোবাসি... ভালোবাসি...
ভালোবাসি আমি তোমাকেই...

শুধূ তমি নেই বলে...

আজ বহুদিন পরে
ধুলোয় মলিন সেই পথটিতে হেঁটেছি
কখনো হয়তো সেই পথটি মুখরিত ছিলো
তোমার-আমার পদচারনায়,

আজ সেই পথটি আছে
ক্ষত-বিক্ষত অবস্থায়
যেন ঠিক
রক্তাত্ত হৃদয়ে অপেক্ষমান 
আমার মতো,

শুন্য পথটি আছে
হয়তো কোন নতুন পথিকের প্রতিক্ষায়
তবুও শুন্যতা
শুধূ শুন্যতা সেখানে বিদ্যমান
শুধু তমি নেই বলে...

শুধু তমি নেই বলে...



রাজ পথ...

প্রতিদিন আমি হেঁটে যাই এই একি রাজ-পথে
কখনো নতুন পথিকের সাথে
কখনো স্মৃতিচারন করতে করতে 
হেঁটে যাওয়া কোন যুগলের সাথে,

হাঁটতে থাকি অবিরাম ক্লন্তিহীন
পথের ধারে নিদ্রায় আচ্ছন্ন গৃহহীন
মানব, মানবী অথবা শিশূদের এরিয়ে,

রাস্তা পার হতে দাঁড়িয়ে পড়ি ঐ দুরন্ত
যান-বাহনের স্রোত থামার অপেক্ষায়,

স্রোত থামে তো অপলক তাকিয়ে থাকি
ফুল, বই অথবা চকোলেট বিক্রি করতে আসা
ছোট ছোট মুখগুলোর দিকে,

কখনো সেখানে থাকে আনন্দ
কখনো কষ্টের ছায়া,

এগিয়ে যাই সামনের দিকে
পেছনে ফেলে কিছূ ভাবনার প্রহর,

তাকিয়ে দেখি মুহুর্তের মাঝে
চুর্ন-বিচুর্ন হয়ে যাওয়া একটি গাড়িকে
শুনতে পাই মৃত প্রায় কিছূ প্রানের আকুতি,

উৎসুক মানুষের ভিড়ে দুটি জীবন নিভে যায়
কারন সেখানে দুর্ঘটনাটি
দর্শনীয় -  উপভোগ্য,

তবু থেমে থাকেনা আমার চলা
হেঁটে যাই প্রতিদিন এই রাজ-পথেই,
নতুনকে স্বাগত জানাতে
নতুনের কিছু স্বপ্ন দেখাতে...

প্রতিদিন আমি হেঁটে যাই এই একি রাজ-পথে।

কিছু ক্ষুদ্র কাব্য...

১.
ঘুম হারিয়ে যায়
তবু স্বপ্নেরা এসে ধরা দেয়,
ডেকে নিয়ে যায় স্বপ্নের গহীন রাজ্যে
কিছূ মায়াবী ছলনায়।

২.
তুমি যদি তাই হও
তবে আমাকেই তাই ভেবে নাও,
তুমি যদি ভালোবাসো
তবে আমাকেই ভালোবেসে যাও।

৩.
এক ফোঁটা জল দিয়ে
গড়েছি এই নদী,
ভালোবাসি তাই আমি
তোমায় নিরবধি।

৪.
আকাশের বুক চিরে দেখি
সুর্যের মুখ,
আলোর মাঝে ছুটে চলাতেই
আমার যত সুখ।

তুমি যদি তাই হও...

তুমি যদি ত্ই হও
তবে আমাকেও তাই ভেবে নাও,

তুমি যদি তাই হও
তবে আমাকেও তাই ভেবে নাও,

তুমি যদি ভালোবাসো 
তবে আমাকেই ভালোবেসে যাও,

তুমি যদি গান গাও
তবে আমাকেই সুর করে নাও,

তুমি যদি পথ হাঁটো  
তবে আমাকেই ধুলো করে নাও,

তুমি যদি তাই হও
তবে আমাকেই তাই ভেবে নাও,

তুমি যদি সুদূরে যাও
তবে আমাকেই দিগন্ত করে নাও,

তুমি যদি মৃত্তিকা হও
তবে আমাকেই জল করে নাও,

তুমি যদি আকাশ হো
তবে আমাকেই নীলিমায় রাঙ্গিয়ে নাও,

তুমি যদি তাই হও
তবে আমাকেই তাই ভেবে নাও,

তুমি যদি তাই হও
তবে আমাকেই তাই ভেবে নাও।


জীবন কথন...

ঘটন অঘটনের জীবনটাতে
বলছি তোমায় শোন,
স্বপ্ন দেখার মায়া ছেড়ে
কর্মের গান বোন,
এগিয়ে যাও পথটি ধরে সকল বাধা পেরিয়ে
মানুষের এই রাজ্যে তুমি যেও না কভু হারিয়ে...

জ্যোতি কাব্য...

 সৈয়দ সায়েম ও রিয়াসাত হাসান জ্যোতি

জ্যোতি এখন ব্যস্ত কাজে
ফেসবুকে নাই,
ওকে এখন কেমন করে
কোথায় গেলে পাই?

অফিস তার বারিধারায়
বসুন্ধরার পাশে,
নিজের কেবিনে বসে সে যে
কাজ করে আর হাসে,

কী-বোর্ডে ঝড় তোলে সে
চোখে রেখে মনিটরে,
সময়গুলো যায় পেরিয়ে
ব্যস্ততারই সুরে,

তবুও জ্যোতি যায়নি ভুলে
বন্ধুদেরই কথা,
ফেসবুকে না আসতে পেরে
মনে ওর ব্যাথা,

ওয়াইম্যাক্স এর লাইনটি এলেই
বসবে ফেসবুকে,
প্রানভরে সে আড্ডা দেবে
থাকবে হাসি মুখে,

ব্যস্ততার মাঝেও জ্যোতি
সবার কথাই ভাবে,
রাখলে মনে ভাবলে তারে
পাশেই তাকে পাবে।


এটি একটি পদ্য...

খেতে নাহি দিলে খাদ্য
তাই নিয়ে এই উপপাদ্য,

গলায় পেঁচিয়ে গামছা অদ্য
বাজাতে বসেছি ঢোল বাদ্য,

গাচ্ছি গান বেসুরো গলায়
প্রতিবেশিরা তাই গলা যে চড়ায়,

গান তো নয় গীতি কাব্য
আমি যে ভাই শিল্পী নব্য,

পড়শীরা ঘরে এলেন সদ্য
শুনতে আমার গীত পদ্য,

এরপর ঘটনা হলো যে মস্ত
রইলাম না আর আমি মোটেও আস্ত,

বাজিয়ে আমার পিঠ বাদ্য
শেখাচ্ছে তারা লেখা গদ্য।

রবিবার, ২৪ অক্টোবর, ২০১০

For You......For Me....


Some Moments Passed Away
From My Life,
From Your Life;

But, Together We Are There
Where We Are,

Under The Shadow Of Trees
Under The Sun,

By Holding Each Other Hand
Walking On The Path Of Life
To Fulfill Our Desire, Happiness,

We Started Dreaming Again
With Our Old Thoughts
With Our Love;

We Are Running Through The Time
Alone With Slow Motion,

But, Together We Are Fast Enough,

Because, Together We Are There
Where We Are,

Now Its Time For Us,

Let’s Make The Pass
Walk Through The Hard,

Let’s Tell The World
All The Truth
And Fill The Cart Of Our Heart.

ক.

অকারনে আজ হারিয়ে যাই
কিছু ভাবনা নিয়ে পথ হেঁটে যাই,
অবিরত এত কষ্টের মাঝে
তোমাকেই শুধু ভালোবেসে যাই।

মুঠো কাব্য

১.
সাদা মেঘ এসে উড়ে চলে যায়
শুভ্রতার কিছু বার্তা ছড়িয়ে
কালো মেঘ এসে উকি দিয়ে যায়
মাতাল হাওয়ায় যায় হারিয়ে,

তারাগুলো সব জ্বলে নিভে যায়
সময়গুলো ছুটে চলে যায়
তবুও জীবন থমকে থেকে
কেন অকারন ভাবনা ভাবায় ...???

২.

বেঁচে নেই আজ আছি মৃত হয়ে শুধূ
মরুভূমির মত এ বুকটা ধু ধূ,
স্বপ্নগুলো মিশেছে ধুলোয়
বিস্তৃত এই আঁধার কালোয়,
লক্ষ তারার নিচে করছি বাস
গড়ে তুলে এই মর্ত্যে আবাস

কাব্য ত্রয়ী...

ক.
বৃষ্টি যদি আজ না ঝড়ে আমার আকাশে তবে কিভাবে পাবো আমি
তোমার ভেজা চুলের সুবাস বয়ে চলা এ ঝড়ো বাতাসে,
কিভাবে বুঝবো তুমি এসেছিলে বৃষ্টির নির্জনতায়
বাঁধতে আমাকে তোমার সীমাহিন ভালোবাসায়
ভালোবেসেছিলে সময়-অসময়ের কিছু শুণ্যতায়।

খ.
(এই কবিতাটি জোনাক এর জন্য)

জোনাক তুমি জ্বলছো কি আজ
এ ধুসর কালো রাতে
ছড়িয়ে দিতে তোমার আলো
আঁধার ঘেরা এ পৃথিবীটাতে,

গাইছো কি তুমি আপন মনে
সুমধুর সেই গান
যে গানেতে লুকিয়ে আছে
ঘুমন্ত কিছু প্রাণ,

বলছো কি তুমি সেই কথাটি
যা বলার ছিলো আগে
যে কথাতে সব ছেড়ে কেউ
রক্তের টানে জাগে...???

গ.
আমি আছি আমার জীবনের শেষ প্রান্তে
যেখানে কিছুদূর পর পর হাহাকার, কখনো শুন্যতা,
সূর্যের আলো যেখানে আমাকে স্পর্শ করতে পারে না
চাঁদ যেখানে মুখ তুলে তাকায় না আমার দিকে
আমি আছি আমার জীবনের শেষ প্রান্তে

ভালোবাসা...

দিয়েছ আমায় শূভ্র আকাশ
দেখিয়েছ নক্ষত্রের হাসি
নীল সাগরে ভাসিয়ে ভেলা
বলেছো ভালোবাসি,

দেখিয়েছ তুমি পাখিদের ওড়া
শুঁকিয়েছ মাটির ঘ্রান
বাঁজিয়ে ডেকেছো কৃষ্ণ-এর বাঁশি
বাঁধতে এ দুটো প্রাণ।

অব-চেতনা...

ধূসর সময়
ধূসর গোধুলী
হাতে আছে মাত্র
একটি আধুলী,

হেঁটে চলেছি
অজানার পথে
উড়িয়ে পথের
সবটুকু ধূলি।

আমার নিষ্পাপ রাত্রিটুকু...

আমার নিষ্পাপ রাত্রিটুকু
আজ পরিপূর্ণতা পেতে চলেছে
গুচ্ছ গুচ্ছ কিছু পাপের মধ্যে

কখনো কারো কষ্টকর চিৎকারে
কখনো কারো আর্তনাদে

আমার নিষ্পাপ রাত্রিটুকু
পার হতে চলেছে কিছু যন্ত্রনায়
সুক্ষ সুক্ষ কিছু অসহ্য ব্যাথায়

কখনো রক্তের চলমান স্রোতে
আঘাতের চিহ্ন রেখে প্রতিটি পরতে

আমার নিষ্পাপ রাত্রিটুকু
পার হয়ে যাচ্ছে নির্ঘুম অসহায়ত্বে
টুকরো টুকরো কিছু নিঃশব্দতায়

কখনো ক্ষুদ্র কোন পাথরের আঘাতে
কখনো অপ্রত্যাশিত কারো ছোঁয়াতে

আমার নিষ্পাপ রাত্রিটুকু।

টুকি কাব্য-১

মুখের ভাষায় যদি বলি
তবে কি তুমি শুনবে?
চোখের ভাষায় যদি বলি
তবে কি তুমি বুঝবে?
যদি অক্ষরে লিখে দেই তোমায়
তবে কি তুমি পড়বে?
সব বুঝে নিয়ে অবশেষে
তুমি কি আমাকে ভালোবাসবে?

টুকি কাব্য-২

মেঘ আছে ঐ আকাশ জুড়ে
মেঘ তো আছে এ হৃদয়ে
আকাশের মেঘ যদি হয়ে যায় জল
তবে হৃদয়ের মেঘ কেন বদ্ধ এ ঘরে...???

ছন্নছাড়া স্বপ্ন আমার (গান)...

ছন্নছাড়া স্বপ্ন আমার
উড়ে যায় ঐ দূর আকাশে
শেষ বিকেলের গোধুলীতে
বয়ে যাওয়া ঝড়ো বাতাসে

ধুলো ওড়া পথে
হেঁটে যাই আমি অচেনা শহরে
স্বপ্নগুলোকে করতে বন্দী
আজানা বাঁধনের কোন কারাগার গড়ে

ফিরে আসি শতবার
মুক্ত করতে একটি স্বপ্ন আমার
অবাধ্যতার পথ ধরে
সেই স্বপ্নের মাঝে ছিল হারাবার

স্বপ্ন আজ অন্যকারো
বেঁচে আছি নিজেতেই হয়ে একাকার
তবু পথ চাই
হঠাত কখনো যদি এসো আবার

ছন্নছাড়া স্বপ্ন আমার
উড়ে যায় ঐ দূর আকাশে
শেষ বিকেলের গোধুলীতে
বয়ে যাওয়া ঝড়ো বাতাসে

ধুলো ওড়া পথে
হেঁটে যাই আমি অচেনা শহরে
স্বপ্নগুলোকে করতে বন্দী
আজানা বাঁধনের কোন কারাগার গড়ে...

Uncertain Thoughts...

A Night Passed
Through The Lust
A Day Has To Begin,

All The Dreams
Has To Broke
When The Rain Falls Again.

টুকি কাব্য ~ ৩

বয়ে যাওয়া বাতাসে
যদি ওড়ে আঁচল
ভালোবাসা তবে কি
হয়ে যাবে জল?

মরুতে কখনো যদি
ফোটে কোন কমল
(তবে) হারাবে সে কি
সুখ তার সকল?

Just Give Me!!!

Give Me A Break
From All Those Hazards
Give Me The Sun
Raised By Those Lizards,

Give Me Some Air

What Already Been Polluted
Give Me Some Water
That Has Been Diluted,

Give Me A Life

Which Has Been Finished
Give Me A Knife
What Use For To Pieced.

Just Give Me!!!

কথামালা...

আহমেদ রিজভী এবং রিয়াসাত হাসান জ্যোতি


নদীর মাঝে নৌকা বাও হে মাঝি
মনের মাঝে নয়
নদীর জল সে সয় যে সবি
মন কিছু না সয়,

গভীর যত মনটা বটে
নদীও ততটা নয়
সাগর ও সে থমকে দাঁড়ায়
হার মেনে চলে যায়,


নদীর ঢেউ উথাল-পাথাল
প্রানের কথা কয়
মনের ঢেউ এর খবর রাখো?
কার চোখে ঢেউ বয়?

নদীর ঢেউ এ ভাসবো আমি
চোখের জলে নয়
ভালোবাসায় কষ্ট বড়
সব লোকে যে কয়,

লোক চক্ষুর আড়াল হবো
নদীর উজান ঘাটে
ভবের মেলার বসবে হাট
অচিনপুরের মাঠে,

পাল উড়িয়ে যাবো চলে
তেপান্তরের পথে
মিলবো হয়তো কোন কালে
ভালোবাসার রথে।

টুকি কাব্য - ৪

১.
ভালোবাসতে চাওয়া তুমি আজ
শুধু অন্ধকারে মলিন,
স্বার্থের লোভে যক্ষের ধনে
পাপের গভীরে বিলীন।

২.
হৃদয় কোঠরে
দিয়ে তুমি টোকা,
ভেবেছ আমায়
আমি যে বোকা।

সত্যি বলছি...

চোখের মাঝে রেখে চোখ
হাতের মাঝে হাত,
সত্যি বলছি নির্ঘুম রোজ
কাটে প্রতিটি রাত;

নিশ্চুপ থেকে চোখের ভাষায়
চলে অবিরত কথা,
সত্যি বলছি তোমার হাসিতে
হৃদয়ে সুখ ব্যাথা;

স্বপ্ন দেখি নিশ্চুপে দুজন
স্বপ্ন তোলার গড়ে,
সত্যি বলছি ভালোবাসি শুধু
দীপ জ্বালিয়ে ঘরে;

আকাশ যখন মেঘলা তখন
বসে চুপটি করে,
সত্যি বলছি তোমায় দেখি
যেন নেশার ঘোরে;

ঘুমের ঘোরে যখন তখন
তোমায় আমি ভাবি,
সত্যি বলছি তুমি আমার
একটি মাত্র দাবি;

সত্যি বলছি
তোমায় আমি অনেক ভালোবাসি।।।

ছন্দহীন ভাবাবেগ

দুপুরের রোদ আজ ঝলসে দিয়েছে আমাকে
কখনো হঠাৎ নেমে আসা বৃষ্টি আমাকে ছুঁয়েছে;
ক্ষুধার্ত, নিঃস্ব ও রিক্ত আমি
রক্তাত্ত পায়ে এগিয়ে গিয়েছি
সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখা কাঁটাগুলো ছুঁয়ে;
তবুও যন্ত্রনায় চিৎকার করে উঠিনি
মুখ ফুটে একবারো বলিনি
আমাকে এক ফোঁটা জল দাও,
ক্ষুধার্ত আমি কখনো বলিনি
আমাকে এক মুঠো ভাত দাও;
শুধু অপেক্ষা করছি কখন আসবে?
আমার অতৃপ্ত স্বত্বাটিকে মুক্ত করতে
পচনশীল এ দেহের মাঝ হতে।

বল কেন দূরে থাকো ... (একটি গান)

চেনো শুধু ধূসর আকাশ
চেনো না তুমি আমায়
উড়াল দেবো তোমায় ছেড়ে
ভর করে মেঘের ডানায়,

রঙ্গিন স্বপ্ন দেখিয়ে তুমি
হারিয়েছ আজ কোন অজানায়
ব্যস্ততার এ জীবন জুড়ে
তবু রয়েছ প্রতিটি চাওয়ায়,

বল কেন দূরে থাকো
করে উপেক্ষিত তোমার ভালোবাসায়
ভেঙ্গে - চুড়ে স্বপ্ন আমার
ছড়িয়ে দিয়ে পথের ধুলোয়? (।।)

রোদেলা সকাল যখন রোজ
বিকেল -এর গোধুলীতে হারায়
স্বপ্নেরা ভীর করে দু'চোখে
শুধু তোমারই কথা ভাবায়,

রাতের নিস্তব্ধ আঁধার কাটে
শুধু তোমাকে তাকিয়ে দেখায়
নির্ঘুম আমি জেগে থাকি
যদি আসো সেই আশায়,

বল কেন দূরে থাকো
করে উপেক্ষিত তোমার ভালোবাসায়
ভেঙ্গে - চুড়ে স্বপ্ন আমার
ছড়িয়ে দিয়ে পথের ধুলোয়? (।।)

চেনো শুধু ধূসর আকাশ
চেনো না তুমি আমায়
উড়াল দেবো তোমায় ছেড়ে
ভর করে মেঘের ডানায়...

আব্বু তোমাকে...

জন্ম দিয়েছ তাঁদের
আলোর ভুবনে
জন্ম দিয়েছ তুমি
তাঁদের মেধাকে,

স্বপ্ন একেছো তুমি
তাঁদের চোখে
এগিয়ে দিয়েছ তাঁদের
জীবনের পথে,

কঠোর হয়ে তুমি
বেঁধেছ পিতৃস্নেহে
কষ্টের অনুভবে নিয়েছ
বুকে টেনে,

ভালোবেসেছ দ্বিধাহীন ভাবে
বলেছো ভালোবাসি
বলেছো রোজ ভালোবেসে
তোদেরই তো আছি,

আজ তারা সবাই
ছুয়েছে আকাশ
গড়ছে অট্টালিকা
রাশি রাশি,

চুপিসারে হৃদয় কোঠরে
(বলো) তোদেরই তো ভালোবাসি
মুখে একে চিরচেনা
পুরোনো সেই হাসি,

ধন্য আমি একান্তই
থেকে তোমার ছায়ায়,
বলবো একটি কথাই
হৃদয়ের গভীর মায়ায়,

"ভালোবাসি
শ্রদ্ধেয় তোমাকে
ভালোবাসি
আব্বু তোমাকে..."


** এটি আমার আব্বুকে নিয়ে লেখা। তিনি একজন শিক্ষক। বর্তমানে রাজশাহী ক্যাডেট কলেজে বাংলা'র সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আমার আব্বুর হাত ধরে অনেকেই ক্যাডেট কলেজের উঠোন পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা আরো বিভিন্ন নামকরা স্থানে চাকরী জীবন অতিবাহিত করছে। আমি শ্রদ্ধা জানাই আমার আব্বুর প্রতি এই কারণে যে, আমার আব্বু তার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং নিজস্ব স্বত্বার পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে একদল উচ্ছ্বল-প্রণাচঞ্চল তরুণদের তাঁদের জীবনের পথে এগোতে সহায়তা করেছেন এবং জীবনের লক্ষ্য নির্বাচনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন।**

এ শহর...

এ শহর আজ আমাকে
দেয়না অবসর
ব্যস্ততার মাঝে কাটে
(আমার) প্রতিটি প্রহর,

এরই মাঝে আছো তুমি
স্বপ্ন হয়ে আমার
ফিরে আসো ভালোবাসায়
এই হৃদয়ে আবার, (।।)

রাত এই শহরে
চলমান আঁধারে
ছুটে চলে গাড়িগুলো
রুক্ষ পথ ধরে,

এরই মাঝে বেঁচে আছি
তোমাকেই ধারন করে
ইট-পাথরে গড়া দেয়ালের
ছোট্ট আমার ঘরে... (।।)
এ শহর আজ আমাকে
দেয়না অবসর
ব্যস্ততার মাঝে কাটে
(আমার) প্রতিটি প্রহর,

এরই মাঝে আছো তুমি
স্বপ্ন হয়ে আমার
ফিরে আসো ভালোবাসায়
এই হৃদয়ে আবার, (।।)

রাত এই শহরে
চলমান আঁধারে
ছুটে চলে গাড়িগুলো
রুক্ষ পথ ধরে,

এরই মাঝে বেঁচে আছি
তোমাকেই ধারন করে
ইট-পাথরে গড়া দেয়ালের
ছোট্ট আমার ঘরে... (।।)

ধুলো...

ধুলোর মাঝে করছি বাস
ধুলোই আমার ঘর,
হৃদয় মাঝে জেগে ওঠে
ধুলোরই সে চর,

ধুলোর মাঝে ঘুরি - ফিরি
ধুলোই আমার গাড়ি
ধুলো দিয়ে গড়েছি তাই
আমার ছোট্ট বাড়ি,

ধুলোর রোদে ধুলোর আলোয়
ধুলোর স্বপ্ন দেখি
ধুলোর খাঁচায় বন্দি করে
ধুলোর দু'টো পাখি,

ধুলোয় জীবন করবো পার
ধুলোর ঝড়ে ভেসে
মুঠোর ধুলো বিলোব তাই
ধুলোর হাসি হেসে।