সোমবার, ২২ নভেম্বর, ২০১০

তোমার জন্য - ২

তোমার চরণ ছোঁব বলে
নগ্ন পায়ে হেঁটেছি
তোমায় ভালোবাসবো বলে
কয়েকটি রাত কেঁদেছি,

তোমার ছবি আঁকবো বলে
রং-তুলি নিয়ে এসেছি
তোমার হাসিতে হাসবো বলে
অভিনেতাও আমি হয়েছি,

তোমায় কষ্ট দেবো বলে
হৃদয় আমি ভেঙ্গেছি
তোমায় রক্তে রাঙ্গাবো বলে
রক্ত সাগর গড়েছি।

নৈশ কাব্য (ভালোবাসার )...

রাত যত গভীর ততো
বাড়ছে গভীরতা
ভালোবাসার প্রহরে এতো
কেন অস্থিরতা?

নীরব যতো আছি ততো
বাড়ছে সরবতা
ভালোবাসতে তোমাকে কেনো
জাগছে জড়তা?

তোমার জন্য

তোমার জন্য নিসঙ্গতা
জেগে থাকি আমি রোজ,
কখনো কি নিয়েছো
তুমি একটু আমার খোঁজ।