বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০

না...

আমি ভাবিনি
আমি ভাববোনা
কখনো শুনবোনা
কখনো দেখবোনা
হয়তো জানবোনা
অথবা বলবোনা
আমি খুলবোনা
বন্ধ করবোনা
আলো জ্বালবোনা
আঁধার ছড়াবোনা
কিছু লিখবোনা
আঁচড় কাঁটবোনা
মাঠে দাড়াবোনা
নদীতে ভাসবোনা
আমি হারাবোনা
কোথাও জড়াবোনা
কিছু কাটবোনা
ছবি আঁকবোনা
গাছ লাগাবোনা
ফুল ফোঁটাবোনা
রক্ত ঝড়াবোনা
আবীরে রাঙ্গাবোনা
আমি হাসবোনা
কিছুতেই কাঁদবোনা
তোমাতে মাতবোনা
আর ভালোবাসবোনা
আমি গড়বোনা
আমি ভাঙ্গবোনা
আমি,
কিছুই করবোনা।

কালো...

তুমি আজ হয়তো বাসো
অন্য কাউকে ভালো
অভিযোগ শুধূ একটি তোমার
কারন আমি কালো,


আমার কালোর চেয়েও বেশি
মনটা তোমার কালো
তোমার মনের আঁধার দেখো
জ্বেলে মোমের আলো।