সোমবার, ৩ মার্চ, ২০১৪

ভবঘুরে প্রেম

হাঁটতে হাঁটতে তোর ভবঘুরে প্রেম
এসেছিলো আজ আমার পথে
ধরে রাখা আমার কম্ম নয়
তাইতো দিলাম ছেড়ে,

তুইও পারলিনা রাখতে সামলে আর
মৃত সাজিয়ে প্রেমকে ভাসালি
নোনা জল স্রোতে বেড়ে ওঠা
ক্ষুদে কাকঁড়াদের ভীড়ে।

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪

শের ~ ১০

মন বাগানে লেগেছে মড়ক
ফোঁটেনা কোন গোলাপ
এ-তো ঝাপি ঢাকা আঁধারের
বিষণ্ণ এক প্রলাপ।

শের ~ ৯

সবে মাত্র দিয়েছিলাম টান
কল্কেতে জুড়ে আগুন
বড্ড অসময়ে এলি তুই
জানাতে এখন ফাগুন।

২১/০২/২০১৪

শের ~ ৮

বিরাজে শুন্যতা
অপারে মৌনতা
হৃদয়ে গুঞ্জন
আহারে ব্যাকুলতা।

২৩/০২/২০১৪

তুমি ও ফাগুন

তুমি সন্ধ্যাকে জ্বালিয়ে দাও
রাঙিয়ে দাও আমার ভেতরের আগুন
ওড়াও আকাশে ধুলো, বালি অথবা ছাই
এনে দাও আমায় হৃদয় মাতানো ফাগুন।

২৩/০২/২০১৪