খেতে নাহি দিলে খাদ্য
তাই নিয়ে এই উপপাদ্য,
গলায় পেঁচিয়ে গামছা অদ্য
বাজাতে বসেছি ঢোল বাদ্য,
গাচ্ছি গান বেসুরো গলায়
প্রতিবেশিরা তাই গলা যে চড়ায়,
গান তো নয় গীতি কাব্য
আমি যে ভাই শিল্পী নব্য,
পড়শীরা ঘরে এলেন সদ্য
শুনতে আমার গীত পদ্য,
এরপর ঘটনা হলো যে মস্ত
রইলাম না আর আমি মোটেও আস্ত,
বাজিয়ে আমার পিঠ বাদ্য
শেখাচ্ছে তারা লেখা গদ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন