মন ওরে
তোর লাগি করলাম আমি পিরিতি
গাঙ্গে ভাসাইয়া মর নাওখানি
হাওয়া দিলাম পালে
ছুঁইয়া গেলাম তোর গাঁও
উজান নদীর কুলে,
তোর লাগি করলাম আমি পিরিতি
গাঙ্গে ভাসাইয়া মর নাওখানি
হাওয়া দিলাম পালে
ছুঁইয়া গেলাম তোর গাঁও
উজান নদীর কুলে,
মন ওরে
তোর লাগি করলাম আমি পিরিতি (II)
ধুতুরার গায়ে ফুল ফুটাইয়া
ভইরা দিলাম নাও
ক্যান আমারে দিলি না সই (II)
আমার মনের ভাও,
মন ওরে
তোর লাগি করলাম আমি পিরিতি (II)
বালুর চরে ভাইঙ্গা নাও মোর
বানাইলাম তোর ঘর
কোন বাঁশির সুরে সই গো (II)
করলি আমায় পর,
মন ওরে
তোর লাগি করলাম আমি পিরিতি (II)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন